• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সোনাগাজীতে মোঃ আবদুল লতিফ জনির আয়োজনে এতিম শিক্ষার্থীদের সম্মানে মধ্যভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Byadmin

অক্টো. ৭, ২০২৫

একরামুল হক:
ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরলামছিতে অবস্থিত জামেয়া আয়েশা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের সম্মানে মধ্যভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-দপ্তর সম্পাদক এবং ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আবদুল লতিফ জনির উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার দুই শতাধিক এতিম শিক্ষার্থীসহ প্রায় ছয় শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মধ্যভোজ শেষে দেশ, জাতি ও দলের নেতাকর্মীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন নেতা তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, জাইমা রহমান, সৈয়দা ইকবাল মান্দ বানু, সৈয়দা শাহীনা খান জামান বিন্দু, শর্মিলা রহমান,জাহিয়া রহমান, জাফিয়া রহমানসহ বিএনপির নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, সাঈদ এস্কান্দার, খুরশীদ জাহান হক, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানসহ বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বিশেষভাবে স্মরণ করা হয় ২৪ জুলাই শহীদ আবু সাইদ, শিহাব, ইকরাম হোসেন কাউসার, মুগ্ধসহ সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়।

আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় বিএনপির প্রয়াত নেতাকর্মীদের জন্য –
মরহুম আব্দুর রহমান বিশ্বাস,মরহুম সাইফুর রহমান, মরহুম কর্ণেল (অব:) মোস্তাফিজুর রহমান,মরহুম ব্রিগেডিয়ার জেনারেল হান্নান শাহ,মরহুম লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, মরহুম মেজর জেনারেল (অব:) এম মজিদ-উল হক, মরহুম ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ, মরহুম সাদেক হোসেন খোক,মরহুম তরিকুল ইসলাম, মরহুম আব্দুল এস এ খালেক, মরহুম আব্দুল মতিন চৌধুরী, মরহুম নাছির উদ্দিন আহমদ পিনটু, মরহুম ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমদ,মরহুম মাহবুবুর হক বাবলু, মরহুম সেলিম দেলোয়ার, মরহুম মাহবুব আলম তারা,মরহুম মোশারফ হোসেন, ইলিয়াস আলী, মরহুম আব্দুল্লাহ্ আল নোমান, মরহুম শহীদ উদ্দিন ফেরদৌস, মরহুম লেফটেন্যান্ট কর্ণেল (অব:) আকবর হোসেন, মরহুম লেফটেন্যান্ট কর্ণেল (অব:) আব্দুল মজিদ, রুহুল আলম চৌধুরী, শাহাজান সিরাজ, খন্দকার মাহবুব হোসেন, শাহ মোয়াজ্জেম হোসেন, কামাল ইবনে ইউসূফ, কামরুল হোসেন,মাহবুব হোসেন,হাবিবুল ইসলাম, সিরাজুল হক, রোজী কবির, কবির হোসেন, জাফরুল হাসান,মশিউর রহমান জাদু মিয়া, আব্দুস ছাত্তার, শাহ আজিজুর রহমান, গিয়াসউদ্দিন পেয়ার সহ অন্যান্য।

দোয়া মাহফিলে বিএনপির প্রয়াত মহাসচিব ও জ্যেষ্ঠ নেতাদের জন্যও দোয়া করা হয়—এর মধ্যে রয়েছেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী, আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কে এম ওবায়দুল রহমান, আব্দুস সালাম তালুকদার, আব্দুল মান্নান ভূঁইয়া ও খন্দকার দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবদুল লতিফ জনি বলেন, এতিম ও অসহায় শিশুদের সঙ্গে দোয়া মাহফিলে অংশ নিতে পেরে আমি গর্বিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি আমিরুল ইসলাম আশরাফ। অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights