• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

Byadmin

মে ৬, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন ঘিরে সীমান্তে কোনো অস্থিরতার আশঙ্কা না থাকলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এ তথ্য জানান।

সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গ-এর নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের ঝুঁকি নেই। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিজিবি সদস্যদের সবসময় প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় দেওয়া প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি। এসব অস্ত্র দ্রুত জমা ও উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পশুর হাটে জাল নোট শনাক্তে বিশেষ ব্যবস্থা, বডি ওর্ন ক্যামেরা ব্যবহার এবং নজরদারি জোরদারের কথাও জানান তিনি।

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান মন্ত্রী।

এছাড়া মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অনলাইন জুয়ার অ্যাপ ও ওয়েবসাইট বন্ধে নতুন আইন প্রণয়নের কাজ চলছে এবং ইতোমধ্যে অনেক সাইট বন্ধ করা হয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights