• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বকেয়া বেতন-ভাতার দাবিতে রূপগঞ্জে তুলা কারখানায় শ্রমিক অসন্তোষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Byadmin

মে ৬, ২০২৬

মো. ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের উপজেলায় বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রপ্তানিমুখী তুলা কারখানায় তীব্র শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

বুধবার দুপুরে উপজেলার র যাত্রামুড়া স্লুইজগেট এলাকায় অবস্থিত -এর শ্রমিকদের মধ্যে এ অসন্তোষ ছড়িয়ে পড়ে।

শ্রমিকরা জানান, কারখানাটিতে তুলা থেকে সুতা উৎপাদন করা হয় এবং এখানে প্রায় ৭ শতাধিক শ্রমিক কর্মরত। চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন-ভাতা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। মালিকপক্ষ বারবার আশ্বাস দিলেও এখনো তা পরিশোধ করা হয়নি। বেতন না পেয়ে অনেক শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই বাকিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন না, বাড়িভাড়ার চাপও বেড়েছে।

এ পরিস্থিতিতে শ্রমিকরা নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নের শরণাপন্ন হন। সেখানে মালিকপক্ষ ৬ মে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলেও নির্ধারিত দিনে তা বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের ক্ষোভ চরমে পৌঁছে।

বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

এ সময় মালিকপক্ষ আগামী বৃহস্পতিবার সকালে বকেয়া বেতন-ভাতা পরিশোধের নতুন করে আশ্বাস দেয়।

এদিকে শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের পক্ষে স্থানীয় আব্দুল লতিফ নামের এক ব্যক্তি তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়েছেন। এ ঘটনার বিচারও দাবি করেছেন তারা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, “শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে কোনো অপ্রীতিকর ঘটনা নেই। মালিকপক্ষ বকেয়া পরিশোধের আশ্বাস দিয়েছে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights