• মঙ্গল. আগ ১৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ByShirso Aparadh

জুলা ২, ২০২৬

ফরিদা ইয়াসমিনঃ

পূর্বঘোষিত ‘নজরুল বর্ষ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে এ কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও বাংলাদেশের মানুষ ও মাটির প্রতি তার গভীর ভালোবাসা ছিল। ভাষা, স্বাধীনতা ও ন্যায়ের সংগ্রামে নজরুলের সাহিত্য আজও অনুপ্রেরণার উৎস এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সমান প্রাসঙ্গিক।

তিনি জানান, ময়মনসিংহের ত্রিশালকে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ ঘোষণার সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নজরুল বর্ষের বিভিন্ন কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নজরুল-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে নজরুলের মানবিক, মুক্তচিন্তা ও আশাবাদী সাহিত্য নতুন প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বিভেদ সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়ে ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং মানুষসহ সব প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights