• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সচিবালয় আগুনের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Byadmin

ডিসে. ২৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সচিবালয়ে আগুন লাগার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, কমিটির সদস্য সংখ্যা ৫ থেকে ১১ জন হতে পারে।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। এর আগে সকাল পৌনে নয়টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেছিলেন।  এসময় গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানও সচিবালয়ে প্রবেশ করেন।

সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় এত বড় আগুন লাগা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্ঘটনা তো সব জায়গায় হতে পারে। সচিবালয়েও হতে পারে। এ জন্যই তো এখানেও ফায়ার সার্ভিসের গাড়ি রাখা হয়।

আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কি না এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর তা বলা যাবে। এ ছাড়া আগুনের উৎস সম্পর্কেও তদন্তের পর বলা যাবে বলে উল্লেখ করেন তিনি।

উপদেষ্টা বলেন, আগুনের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। কেবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে ষষ্ঠতলায়। আমাদের ফায়ার সার্ভিসে রাত ১টা ৫২ মিনিটে খবর দেয়া হয়, তারা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এই ঘটনায় এই ঘটনায় ফায়ার ফাইটারের একজন মারা গেছেন। তার সঙ্গে আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন বলে জানা তিনি। 

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights