• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড

ByMahfuz Sarker

ফেব্রু. ১১, ২০২৬

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ০১:৩০ ঘটিকায় নারুয়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এহসানুল হক শিপন, সহকারী কমিশনার (ভূমি), বালিয়াকান্দি, রাজবাড়ী।অভিযানকালে নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদের অভিযোগে ১টি মামলায় ১ জনকে দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জনাব হিলাল উদ্দিন (পিতা: আজগর আলী মণ্ডল), সাং—বিলধামু, নারুয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী।মোবাইল কোর্ট তাকে ১০ (দশ) দিনের কারাদণ্ড ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।এ সময় ৫৪টি লাঠি ও ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়।দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় (নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদ) এ শাস্তি প্রদান করা হয়।অভিযানে মেজর রুবাইয়াত, কমান্ডার, বালিয়াকান্দি আর্মি ক্যাম্প-এর নেতৃত্বে একদল সেনা সদস্য তল্লাশি কার্যক্রমসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন।প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights