• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Byadmin

মার্চ ১১, ২০২৬


।।শেখ ফরিদ উদ্দিন।।
নারীপ্রধান পরিবারগুলোর আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা বাড়াতে ‘ফ্যামিলি কার্ড’ নামে নতুন সামাজিক সুরক্ষা কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর কড়াইল বস্তির পাশের টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা ভাতা প্রদান করা হবে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপকারভোগীদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাব নম্বরে অর্থ পাঠানো হয়েছে। ফলে তারা ঘরে বসেই সহজে এই অর্থ গ্রহণ করতে পারবেন।
সমাবেশস্থলে উপস্থিত অনেক নারী জানান, অনুষ্ঠান চলাকালীন সময়েই তাদের মোবাইলে ২ হাজার ৫১৫ টাকা জমা হওয়ার বার্তা আসে। পরে তারা তাৎক্ষণিকভাবে অনলাইন ব্যাংকিং বা মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সেই অর্থ উত্তোলন করেন। এতে তাদের চোখে-মুখে আনন্দ ও স্বস্তির ছাপ দেখা যায়।
সরকার জানিয়েছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে দেশের ১৩টি জেলার বিভিন্ন সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন স্তরে সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
পাইলট প্রকল্প হিসেবে জুন পর্যন্ত চার মাসের জন্য এ কর্মসূচিতে ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শুরুতে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হলেও যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারকে ভাতার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের নারীপ্রধান পরিবারগুলোর আর্থিক সুরক্ষা জোরদার হবে এবং সমাজে তাদের মর্যাদা ও স্বাবলম্বিতা আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights