• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ।।

Byadmin

মার্চ ১১, ২০২৫

সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা)
দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ-নিপীড়ন, সহিংসতা এবং মব বন্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন দাবি করে তার পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে এসব অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
নারী-শিশু ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে জাগো বাংলাদেশ, গাইবান্ধার ব্যানারে মঙ্গলবার(১১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের গানাসাস মার্কেটের সামনে জড়ো হন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও উন্নয়ন সংস্থার নারীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসময় স্লোগানে-স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।
পরে এই কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষাবিদ ও সাহিত্যিক মাজহারউল মান্নান।
সিপিবি নারী শাখার মিতা হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল নারী সংগঠনের পক্ষে মহিলা পরিষদের রিকতু প্রসাদ, জাতীয় নারী জোটের শিরিন আকতার লিজা, দুর্বার নারী উন্নয়ন নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, আইস নাট্য সংস্থার শাহনাজ আমিন মুন্নী, উদীচীর শিরিন আকতার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ইসরাত জাহান লিপি, অবলম্বনের মাজেদা আকতার রুনু, নারী মুক্তি কেন্দ্রের নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীমা আফরোজ, নারী আন্দোলনের অধ্যাপক রোকেয়া খাতুন, ছাত্র ইউনিয়নের মৈত্রেয় হাসান জয়িতা সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা আরো বলেন, একের পর এক ধর্ষণ ঘটছে, গণঅভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও পরবর্তীতে নানাভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে। অবিলম্বে সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত �

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights