• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না’ — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

Byadmin

মার্চ ৪, ২০২৬



দুর্নীতিবাজদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী । তিনি বলেন, জনগণের কষ্টার্জিত করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে।

মন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় -এর সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সচিব । এছাড়া , এবং -এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্তমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক চাপ এলে তা মন্ত্রণালয় সামাল দেবে। কর্মকর্তাদের দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বেআইনি বিষয়ে স্পষ্টভাবে আইন তুলে ধরতে হবে এবং প্রয়োজনে ‘না’ বলতে শিখতে হবে। নির্ভয়ে ও সততার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

মধ্যম ও নিম্ন আয়ের মানুষের আবাসন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকায় সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নিতে হবে। গঠনমূলক চিন্তা ও বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কাজ না করে জনগণের ট্যাক্সের টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

সভায় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী , জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান , প্রধান স্থপতি এবং নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম. মাহমুদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় দপ্তর প্রধানেরা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সভার শুরুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights