• শনি. জুন ১৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফারইস্টের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Byadmin

মার্চ ৫, ২০২৬


নিজস্ব প্রতিবেদক:
কাজ না করেই ভুয়া কার্যাদেশ ও বিল-ভাউচার তৈরি করে প্রায় ১৩ কোটি টাকার আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ফারইস্ট টাওয়ার–২ ভবনের সিভিল ও ইলেকট্রো-মেকানিক্যাল কাজের নামে কোনো কাজ সম্পাদন না করেই ভুয়া কার্যাদেশ ও বিল-ভাউচার প্রস্তুত করে প্রায় ১৩ কোটি ৭১ লাখ ৫১ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।
মামলায় আসামি করা হয়েছে— ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মো. হেমায়েত উল্লাহ, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি সৈয়দ আবদুল আজিজ, বিনিয়োগ ও রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আমীর মোহাম্মদ হাবিব, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আবদুর রাজ্জাক এবং সাবেক হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট মো. কামাল হোসেন হাওলাদার।

দুদক জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights