
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (বিএনপি)-এর প্রার্থী হিসেবে শরীয়তপুর–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় (বিআইএ)-এর প্রেসিডেন্ট -কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট (পাভেল)।
বুধবার এক সৌজন্য সাক্ষাতে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের হাতে অভিনন্দন স্মারক তুলে দেন। এ সময় দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং টেকসই উন্নয়ন কৌশল নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বীমা শিল্পের সংস্কার, নীতিমালা আধুনিকায়ন এবং গ্রাহক আস্থা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় বীমা খাতের সাম্প্রতিক প্রেক্ষাপটও উঠে আসে। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা (আইডিআরএ)-এর চেয়ারম্যান পদত্যাগ করেছেন। পাশাপাশি -এর চেয়ারম্যানও দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে বীমা খাতের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের এই সময়ে বিআইএ’র সাবেক ও বর্তমান নেতৃত্বের এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, সংসদ সদস্য হিসেবে সাঈদ আহমেদের নতুন দায়িত্ব বীমা খাতের নীতিনির্ধারণী পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
