• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দুই লাখ টন তেল নিয়ে দুই জাহাজ চট্টগ্রাম ঘাটে, ইতিবাচক খবরও প্রচারের আহ্বান চিফ হুইপের

Byadmin

এপ্রিল ১৫, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, প্রায় দুই লাখ টন তেল বহনকারী দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবন-এর টানেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ হওয়ার খবর যেমন গুরুত্ব পেয়েছে, তেমনি এই বড় পরিমাণ তেল আগমনের ইতিবাচক খবরটিও গণমাধ্যমে সমানভাবে তুলে ধরা উচিত ছিল।

তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্ব শুধু নেতিবাচক নয়, ইতিবাচক খবরও জনগণের সামনে তুলে ধরা।

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে চিফ হুইপ বলেন, শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি জানান, আন্তর্জাতিক শ্রমবাজারে সুযোগ বাড়াতে আরবি, মান্দারিন, ইতালিয়ান, কোরিয়ান ও জাপানিজ ভাষা শেখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি ইংরেজিকে বৈশ্বিক ভাষা হিসেবে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংবিধান সংশোধনের বিষয়ে তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার ও বিরোধী দল মতপার্থক্য দূর করে ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাব আনবে এবং গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights