• মঙ্গল. জুলা ২১, ২০২৬

খুলনায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন

ByShirso aparadh

জুন ৩, ২০২৬

শাব্বির আহমদ, খুলনা প্রতিনিধি

খুলনা সিটি করপোরেশনের লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় রাশেদ (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ( জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাশেদ নগরীর জিরোপয়েন্ট কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কৃষ্ণনগর এলাকায় বাড়ির পাশের একটি দোকানের সামনে অবস্থানকালে ৩ থেকে ৪টি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত রাশেদকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাশেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, এর আগেও রাশেদের ওপর একাধিকবার হামলা ও হত্যার চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দৈনিক শীর্ষ অপরাধ ঘটনাটির পরবর্তী অগ্রগতি পর্যবেক্ষণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights