• শুক্র. জুন ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

খালেদা জিয়ার লন্ডন যাত্রায় ১৫ জনের সফরসঙ্গী তালিকা প্রকাশ, সঙ্গে যাচ্ছেন পুত্রবধূ ও চিকিৎসক দল

Byadmin

ডিসে. ৪, ২০২৫

এস এম শাহজালাল সাইফুল : রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে নেওয়ার প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। এ উপলক্ষে তাঁর সঙ্গে সফরে যাওয়ার জন্য ১৫ জনের একটি তালিকা প্রকাশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সফরসঙ্গীদের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তালিকায় পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নিরাপত্তাকর্মী, সহকারী ও গৃহপরিচারিকাসহ মোট ১৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে সঙ্গে থাকছেন পুত্রবধূ, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁর ছোট পুত্রবধূ সায়েদা শামিলা রহমান সফরে সঙ্গে থাকবেন।

চিকিৎসক দলে যারা থাকছেন,চিকিৎসক দলের সদস্যরা হলেন—ডা. আবু জাফর, অধ্যাপক ডা. জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, মো. শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, মো. জাফর ইকবাল, নিরাপত্তা ও সহকারী সদস্যরা, নিরাপত্তার দায়িত্বে থাকবেন—মোহাম্মদ আল মামুন, হাছান শহরিয়ার ইকবাল, সাইদ সামিন মাহফুজ, এছাড়া সফরসঙ্গীদের তালিকায় আরও রয়েছেন—,ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মোল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমান, গৃহপরিচারিকা ফাতেমা বেগম, গৃহপরিচারিকা রূপা সিকদার

চিকিৎসার প্রয়োজনেই লন্ডন যাত্রা

এর আগে বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ জানান, উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় তাঁকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সেই সফরেই তাঁর সঙ্গে যাবেন উল্লিখিত ১৫ জন সহযাত্রী।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights