• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কৃষিতে টেকসই উন্নয়নে সোলার সেচে জোর, শতভাগ পাম্প নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার পরিকল্পনা

Byadmin

মে ২, ২০২৬


নিজস্ব প্রতিবেদক:
কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, দেশের শতভাগ সেচ পাম্প ধীরে ধীরে সোলার প্রযুক্তির আওতায় আনা হবে।
শনিবার (২ মে) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ৯ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে কাজ করছে। বিশেষ করে সেচ ব্যবস্থায় সোলার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো সম্ভব হবে। পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাবও কমে আসবে।
তিনি আরও জানান, সোলার সেচ পাম্প চালু হলে জ্বালানি নির্ভরতা কমবে এবং কৃষি খাত আরও আধুনিক ও পরিবেশবান্ধব হয়ে উঠবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights