• মঙ্গল. জুন ২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শিক্ষার মানোন্নয়নে আমূল পরিবর্তন প্রয়োজন: ড. আব্দুল লতিফ মাছুম

Byadmin

মে ২, ২০২৬

শেখ ফরিদ উদ্দিন :
দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে আমূল পরিবর্তনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরেণ্য শিক্ষাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী ড. আব্দুল লতিফ মাছুম। তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার বহুমুখী সংকট নিরসনে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

শনিবার (২ মে) রাজধানীর -এর একটি মিলনায়তনে ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংকট: শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনারে প্রধান প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে ।

ড. মাছুম তাঁর প্রবন্ধে বর্তমান শিক্ষা ব্যবস্থার বেশ কয়েকটি মৌলিক সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের শিক্ষাক্রম এখনো যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে বাধা সৃষ্টি করছে। পাশাপাশি পরীক্ষানির্ভর ও জিপিএ-কেন্দ্রিক মূল্যায়ন পদ্ধতির কারণে শিক্ষার্থীদের প্রকৃত মেধা বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, দক্ষ শিক্ষকের অভাব এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ঘাটতি শিক্ষার মান উন্নয়নে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। এছাড়া বিশেষ করে গ্রামীণ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সুপারিশমালা উপস্থাপন

শিক্ষার মানোন্নয়নে ড. মাছুম কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় কারিগরি ও জীবনমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় গবেষণাকে অগ্রাধিকার দেওয়া

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা

জাতীয় সংকট হিসেবে দেখার আহ্বান

সেমিনারে বক্তারা বলেন, শিক্ষার বর্তমান সংকট কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সমস্যা নয়, এটি একটি জাতীয় সংকট। ড. মাছুমের প্রস্তাবনাগুলো বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, সেমিনারে উপস্থাপিত সুপারিশমালা স্মারকলিপি আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।

-এর সভাপতি প্রিন্সিপাল শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, -এর সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াঙ্কা গোপ, -এর সাবেক অধ্যাপক ড. মো. রফিকুল্লাহ, প্রিন্সিপাল নুর হোসেন, অধ্যাপক ফরিদা ইয়াসমিন, অধ্যাপক শামীমা ইয়াসমিন এবং যুবদল কেন্দ্রীয় কমিটির নেতা মো. মামুন ভুঁইয়া।

সেমিনারে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক সংগঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও বৃহত্তর কুমিল্লা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights