• শনি. জুলা ১১, ২০২৬

কাঠালিয়ায় ২৫ মণ ওজনের ‘করাতি’ মাছ, আড়াই লাখ টাকায় বিক্রি

Byadmin

এপ্রি ১, ২০২৬
কাঠালিয়ায় ২৫ মণ ওজনের ‘করাতি’ মাছ, আড়াই লাখ টাকায় বিক্রিকাঠালিয়ায় ২৫ মণ ওজনের ‘করাতি’ মাছ, আড়াই লাখ টাকায় বিক্রি

বরিশাল বিভাগীয় ব্যুরো

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ‘করাতি’ মাছ, যা স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত। প্রায় ২৫ মণ ওজনের এই মাছটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে বঙ্গোপসাগর থেকে মাছটি ধরে নিয়ে আসেন জেলেরা। পরে কাঠালিয়ার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে তোলা হলে আড়াই লাখ টাকায় এটি বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের খুব কাছাকাছি হওয়ায় কাঠালিয়ার অনেক জেলে নিয়মিত সাগরে মাছ ধরতে যান। সেদিন ভোরে মাছ ধরার সময় জেলেদের জালে এই বিরল ও বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে।

নিলামে মাছটি কিনে নেন আমুয়া এলাকার মাছের আড়তদার আব্দুল হাই সরদার। পরে তিনি মাছটিকে আরও বেশি দামে বিক্রির আশায় ইঞ্জিনচালিত ভ্যানে করে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরের উদ্দেশ্যে নিয়ে যান।

আব্দুল হাই সরদার জানান, দীর্ঘদিন পর এত বড় আকারের করাতি মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। মাছটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দেয় এবং এটি টুকরো করে বাজারে বিক্রি করা হবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights