• শনি. জুলা ১১, ২০২৬

হাসপাতালের টয়লেটে নারী-পুরুষ আটক

ByShirso aparadh

জুলা ১১, ২০২৬

যশোর প্রতিনিধি:

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের একটি টয়লেট থেকে এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করে হাসপাতাল পুলিশের কাছে সোপর্দ করেছেন রোগীর স্বজনরা। শুক্রবার (১০ জুলাই) বিকেলে এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আটক দুজন হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার মোস্তাক শাহরিয়ার এবং যশোরের চৌগাছা উপজেলার আফরিন আক্তার।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘ সময় ধরে দুজন টয়লেটের ভেতরে অবস্থান করায় রোগীর স্বজনদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি যাচাই করতে গিয়ে ওই নারী-পুরুষকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন। এরপর তাদের আটক করে হাসপাতালে দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক নারী আফরিন আক্তার দাবি করেন, মোবাইল ফোনে ইসলামী নিয়মে তিনবার কবুল পড়ে তিনি মোস্তাক শাহরিয়ারকে বিয়ে করেছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার সময় তাকে দেখতে এসেছিলেন শাহরিয়ার।

অন্যদিকে মোস্তাক শাহরিয়ারও দাবি করেন, তারা স্বামী-স্ত্রী। প্রয়োজন হলে পরিবারের উপস্থিতিতে আবারও বিয়ে করতে প্রস্তুত রয়েছেন বলেও তিনি জানান।

হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য আজিজুল ইসলাম বলেন, আটক দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেছেন। বিষয়টি যাচাই করতে তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে তাদের বৈবাহিক সম্পর্কের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights