• শুক্র. জুন ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

🔥 গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

Byadmin

আগস্ট ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, ২ আগস্ট ২০২৫ (শনিবার):
রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আজ সকালে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, সকাল ১০টা নাগাদ মার্কেটের একটি অংশে আগুন লাগে। খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে (১০টা ৩ মিনিটে) ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রাথমিকভাবে ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কেট থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা গেছে এবং ফায়ার ফাইটাররা ভেতরে ঢুকে আগুনের মূল উৎসে পানি ছিটাচ্ছেন।

এখনো পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য মেলেনি। অগ্নিকাণ্ডের কারণও নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে।

ঘটনাস্থলে পুলিশ, সিটি করপোরেশনের কর্মকর্তাসহ বিপুল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছে। মার্কেটের আশপাশে যান চলাচল আংশিক বন্ধ রাখা হয়েছে।

উদ্ধার অভিযান চলমান রয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights