• বুধ. আগ ৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

সুদানে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

ByShirso Aparadh

আগ ৪, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
সুদানের উত্তর দারফুর রাজ্যে একটি প্রথাগত আদালতে চালানো ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন। মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লয়ার্স-এর তথ্যের বরাতে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রোববার দুপুরে গাররা আল-জাওয়ায়া গ্রামের একটি আদালত প্রাঙ্গণে এ হামলা চালানো হয়। সে সময় স্থানীয় বাসিন্দারা প্রথাগত পদ্ধতিতে নিজেদের মধ্যে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির জন্য সেখানে সমবেত হয়েছিলেন। এলাকাটি বর্তমানে প্যারামিলিটারি গোষ্ঠী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি গাছের নিচে গোত্রপ্রধানদের উপস্থিতিতে বিচারকাজ চলাকালেই ড্রোন থেকে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন গোত্রপ্রধান এবং দুইজন আরএসএফ কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন বাহিনীর মধ্যে শুরু হওয়া সংঘাত এখনো অব্যাহত রয়েছে। দীর্ঘ এই গৃহযুদ্ধে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাতে জড়িত উভয় পক্ষই এখন ব্যাপকভাবে ড্রোন হামলার ওপর নির্ভরশীল। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ড্রোন হামলায় এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিশ্লেষকদের মতে, চলমান এ সংঘাত সুদানে ভয়াবহ মানবিক সংকট ও উদ্বাস্তু সমস্যাকে আরও তীব্র করে তুলছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সুদানে আদালতে ড্রোন হামলা, নিহত অন্তত ৩৫

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights