• মঙ্গল. আগ ৪, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ByShirso aparadh

আগ ৪, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি:

রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি সিরাজগঞ্জের সদানন্দপুর রেলস্টেশনে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রীরা জানান, জামতৈল স্টেশন অতিক্রম করার পর থেকেই ট্রেনের নিচ থেকে অস্বাভাবিক বিকট শব্দ শোনা যাচ্ছিল। তবে সমস্যার কারণ শনাক্ত করা না যাওয়ায় ট্রেন চলাচল অব্যাহত থাকে। পরে সদানন্দপুর স্টেশনের কাছে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।

সদানন্দপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে। এ কারণে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

তিনি আরও জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের উদ্ধারকারী দল কাজ করছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights