• শুক্র. জুন ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ১,৮৪২বাতিল ৭২৩টি, তিন আসনে যাচাই ছাড়াই কার্যক্রম স্থগিত

Byadmin

জানু. ৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারা দেশে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রক্রিয়ায় ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী অঞ্চলভিত্তিক যাচাই-বাছাইয়ের ফলাফল নিম্নরূপ—
চট্টগ্রাম অঞ্চল: বৈধ ১৩৮টি, বাতিল ৫৬টি
রাজশাহী অঞ্চল: বৈধ ১৮৫টি, বাতিল ৭৪টি
খুলনা অঞ্চল: বৈধ ১৯৬টি, বাতিল ৭৯টি
বরিশাল অঞ্চল: বৈধ ১৩১টি, বাতিল ৩১টি
সিলেট অঞ্চল: বৈধ ১১০টি, বাতিল ৩৬টি
ময়মনসিংহ অঞ্চল: বৈধ ১৯৯টি, বাতিল ১১২টি
কুমিল্লা অঞ্চল: বৈধ ২৫৯টি, বাতিল ৯৭টি
রংপুর অঞ্চল: বৈধ ২১৯টি, বাতিল ৫৯টি
ফরিদপুর অঞ্চল: বৈধ ৯৬টি, বাতিল ৪৬টি

বিশেষ পরিস্থিতি

নির্বাচন কমিশন জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১—এই তিনটি আসনের মনোনয়নপত্র কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে।

আপিলের সুযোগ

ইসি আরও জানায়, প্রাথমিকভাবে প্রকাশিত এই ফলাফলের বিরুদ্ধে কোনো প্রার্থীর আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। আপিল শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ফলে বৈধ প্রার্থীর সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights