• শনি. আগ ১, ২০২৬

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ByShirso aparadh

জুলা ৩০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে দিনের কর্মসূচির শুরুতেই তিনি তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

তাদের মধ্যে নীলা খাতুন ও আয়শা আক্তার দুজনই জন্মগতভাবে দুই হাতবিহীন। তারা পা দিয়ে লেখালেখি করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে এবং আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের মাধ্যমে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করতে এ ধরনের পদক্ষেপ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights