• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জনস্বার্থ বিরোধী সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা ২০২৫ স্থগিতের আবেদন ।।

Byadmin

ফেব্রু. ২০, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।।

সদ্য গঠিত বিএনপি সরকারের কৃষি মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন এর বরাবর সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ জনস্বার্থে দ্রুত স্থগিতের জন্য অনুরোধ জানিয়ে আবেদন করেন বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন ( বি এফ এ) কুমিল্লা জেলা ইউনিটসহ সারা দেশ থেকে বিভিন্ন জেলা ইউনিট। বিদায়ী অন্তর্বর্তীকাকীন সরকার সংস্কারের নামে বিদ্যমান “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯” বাতিল করে নতুন করে এ সংক্রান্ত নীতিমালা ২০২৫ তাড়াহুড়া করে জারী করেন বলে জানাযায়। যা সংশ্লিষ্ট অংশীজনের কাছ থেকে যথাযথ ভাবে মতামত বা পরামর্শ গ্রহন না করেই একতরফা ভাবে একটি বিশেষ মহলকে সুবিধা প্রদানের স্বার্থে নীতিমালা ২০২৫ প্রবর্তন করার অভিযোগ রয়েছে। আবেদন কারী সার ডিলার ও আমদানি কারকদের সংগঠন এ নীতিমালাকে একটি বিতর্কিত নীতিমালা ও জনস্বার্থ বিরোধী বলে উল্লেখ করেন। তারা বলেন বিদ্যমান ৩০ বছরের সু প্রতিষ্ঠিত সার সরবরাহের পদ্ধতি নীতিমালা ২০০৯ বাতিল করে বিতর্কিত নীতিমালা ২০২৫ এর আলোকে বর্তমানে কার্যক্রম চালু করা হলে দেশে মাঠ পর্যায়ে সারের সুষ্ঠু সরবরাহে ব্যাঘাত দেখা দিবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এমন আশংকা করে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যা নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলে দিতে পারে যা কোন ভাবেই কারো কাম্য নয়। বিবৃতিতে জানা যায়, ১৯৯৫ সালে দেশে কৃষক পর্যায়ে সারের বিপনন সুষ্ঠু রাখার লক্ষ্যে ততকালীন বিএনপি সরকারের বলিষ্ঠ ভূমিকায় সারাদেশে ৪৮০০ ( চার হাজার আটশত) জনকে সারের ডিলার শীপ প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় বিগত ৩০(ত্রিশ) বছরের পরীক্ষিত ডিলার হিসেবে অত্যান্ত দায়িত্ব শীলতার সাথে কৃষকের দোরগোড়ায় সারের সুষ্ঠু বিতরন ও সরবরাহ করে আসছে এ ডিলারগন। কৃষকের সার প্রাপ্তি সহজ করনের লক্ষে বিগত কয়েক বছর আগে ২০০৯ এর নীতি মালাকে আংশিক সংশোধন করে প্রতি ইউনিয়নে একজন বিসিআইসির ডিলারের সাথে প্রত্যেক ওয়ার্ডে একজন করে খুচরা সার বিক্রেতা নিয়োগ দেয়া হয়। তার সাথে রয়েছে প্রয়োজন মত বি এ ডি সির সার ও বীজ ডিলার। ফলে এ যাবত পর্যন্ত কোন সার সংকট বা কৃষক পর্যায়ে সার প্রাপ্তিতে আর কোন সংকট বা সমস্যা হয় নাই। এমন পরিস্থিতিতে জনস্বার্থ বিরোধী নীতিমালা ২০২৫ অনতিবিলম্বে বাতিল পূর্বক সংশ্লিষ্ট সকল অংশীদারদের সাথে আলোচনা ও পরামর্শক্রমে নীতিমালা ২০২৫ যাচাই বাছাই করে পরবর্তীতে কৃষক বান্ধব একটি আধুনিক যুগোপযোগী নীতিমালা প্রনয়নের জোর দাবী জানানো হয় মন্ত্রী,প্রতি মন্ত্রী সংশ্লিষ্ট সকলের প্রতি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights