• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঢাকা ১৩ আসনে আদাবরে ধানের শীষের মিছিল ও লিফলেট বিতরণ।

Byadmin

জানু. ২৮, ২০২৬

সাইমুল রাজু:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৩ আসনের মনোনীত প্রার্থী জনাব ববি হাজ্জাজের পক্ষে আদাবর থানা বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের মিছিল ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭শে জানুয়ারি) আদাবর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব সাদেক হোসেন স্বাধীন-এর নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি আদাবরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এ সময় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন সরকার, ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিশ্বাস, সহ-সভাপতি মিজানুর রহমান, ১০০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জামাল সিকদারসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights