• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রূপগঞ্জে দিপু ভুইয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

Byadmin

জানু. ২৭, ২০২৬


মো ওসমান গনি, ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

‎নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। ২৭ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী মুড়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ব্রাহ্মণগাঁও এলাকায় এ প্রচার প্রচারণা চালানো হয়।
‎রূপগঞ্জ থানা বিএনপির সদস্য
‎দেওয়ান আলী নেতৃত্বে নির্বাচনী প্রচারণায় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
‎প্রচারণাকালে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়া, লিফলেট বিতরণ এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করা হয়।
‎এ সময় উপস্থিত ছিলেন মুরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূইয়া, থানা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আমির হামজা, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য সৈয়দ গোলাপ, যুবদল নেতা শাহিন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মূল দলের সদস্য মো. খোকন ও মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ইয়াদ আলী।
‎এসময় নেতাকর্মীরা বলেন, এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণই প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থনে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বিপুল ভোটে বিজয়ী হবেন। দিপু ভূইয়া এমপি হলে রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবে। তিনি রূপগঞ্জকে একটি মডেল উপজেলা গড়ে তুলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights