• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কুমিল্লা–২ আসনে হাতপাখার গণজোয়ার, জনসমর্থনের জোয়ারে এগিয়ে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, জয়ের সম্ভাবনা জোরালো

Byadmin

ফেব্রু. ৩, ২০২৬

মাসুদুল করিম, তিতাস :
কুমিল্লা–২ (হোমনা ও তিতাস) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নেয়। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিশাল জনসভা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।

হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ জনগণ জনসভাস্থলে জড়ো হন। জনতার ঢল ও শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি দেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম দিন দিন শক্ত অবস্থানে চলে যাচ্ছেন।

পীর সাহেব চরমোনাইয়ের উপস্থিতিতে জনসমর্থনের বিস্ফোরণ
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।তিনি তাঁর বক্তব্যে বলেন,“দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহভীরু, সৎ ও ন্যায়পরায়ণ নেতৃত্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতির জন্য নয়, বরং ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।”

তিনি কুমিল্লা–২ আসনের জনগণকে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যে জনসভাস্থলে উপস্থিত মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আদর্শিক নেতৃত্বের বিকল্প নেই : মুফতি রেজাউল আবরার জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা মুফতি রেজাউল আবরার।তিনি বলেন,“দুর্নীতি, অবিচার ও নৈতিক অবক্ষয় থেকে দেশকে রক্ষা করতে হলে আদর্শিক ও ইসলামী নেতৃত্বের বিকল্প নেই। এই নেতৃত্ব বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশই জনগণের ভরসা।”
উন্নয়ন ও আমানতের রাজনীতির অঙ্গীকার আশরাফুল আলমের এমপি পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম তাঁর বক্তব্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,“মানুষ আজ ন্যায়বিচার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। রাজনীতিকে কলুষমুক্ত করতেই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতির মাঠে নেমেছে।”তিনি নির্বাচিত হলে হোমনা ও তিতাস অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান এবং নৈতিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন।
“জনগণের আমানতের কোনো খেয়ানত করা হবে না—ইনশাআল্লাহ,” বলেন তিনি।

সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জনসভা
জনসভায় আলেম-উলামা, ছাত্র, যুবক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।সমাবেশজুড়ে “হাতপাখা মার্কায় ভোট দিন”, “সৎ নেতৃত্ব চাই”, “ইসলামী রাষ্ট্র চাই”
—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
জয়ের পথে আশরাফুল আলম, শান্তিপূর্ণভাবে জনসভা শেষ হয়।

আয়োজকরা জনসভা সফল হওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।স্থানীয় জনমত ও জনসমর্থনের চিত্র বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, কুমিল্লা–২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলমের পক্ষে জনসমর্থন দিন দিন সুসংহত হচ্ছে এবং আসন্ন নির্বাচনে তাঁর জয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights