• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

চর এলাকায় ভোটার ও ভোটকেন্দ্র নিরাপত্তা জোরদার করলো যৌথ বাহিনী

Byadmin

ফেব্রু. ৩, ২০২৬

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি (কুমিল্লা),

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রত্যন্ত চর এলাকায় ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি প্লাটুন, বিজিবি, পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর সদস্যরা। এছাড়া নির্বাচনকালীন পরিবেশ পর্যবেক্ষণ এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, এই ধরনের নিরাপত্তা কার্যক্রম চলমান থাকলে প্রত্যন্ত চর এলাকার ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে সম্পন্ন হবে। তারা বলেন, “যৌথ বাহিনীর উপস্থিতি আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকারের ব্যবহার করতে পারবে।”

নির্বাচন কমিশনও এ ধরনের নিরাপত্তা তৎপরতা বাড়াতে বিভিন্ন উপজেলা ও অঞ্চলে তৎপরতা জোরদার করেছে। এ সময় বাহিনীর সদস্যরা বিভিন্ন নৌপথ, সড়ক এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে টহল দিয়ে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন।
দাউদকান্দি উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনের সময় প্রত্যন্ত চর এলাকা সহ পুরো উপজেলায় ভোটার ও ভোটকেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের তৎপরতা চলমান থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights