• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারেরপ্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের

শীর্ষ অপরাধ ডেস্কঃ

দেশের গণমাধ্যমকর্মীদের, বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি ও বাস্তব সমস্যার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, একজন সাংবাদিক সমাজের জন্য নিরলসভাবে কাজ করেন, কিন্তু অবসরের পর অনেকেই কঠিন অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে যান।

তিনি আরও বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও বাস্তবে অনেক সাংবাদিক যথাযথ প্রাতিষ্ঠানিক সুবিধা পান না। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের জন্য এটি একটি দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা হিসেবে রয়ে গেছে।

তথ্যমন্ত্রী বলেন, সরকার এই বাস্তবতা উপলব্ধি করেই সাংবাদিক কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। অবসর ভাতা চালুর পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে, যাতে জরুরি সময়ে সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া যায়।

তিনি আরও যোগ করেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে হলে সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। সরকার সেই লক্ষ্যেই ধাপে ধাপে নীতিমালা সংস্কার করছে এবং নতুন কাঠামো তৈরি করছে।

অনুষ্ঠানে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের জন্য এক লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল ও ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দকার কাওছার হোসেন। মানবিক এই উদ্যোগ সাংবাদিক সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights