• বৃহস্পতি. জুলাই ৯, ২০২৬

বাকেরগঞ্জে নকল সিগারেটের গোডাউনে অভিযান, কোটি টাকার পণ্য জব্দবাকেরগঞ্জে নকল সিগারেটের গোডাউনে অভিযান, কোটি টাকার পণ্য জব্দ

বরিশাল বিভাগীয় ব্যুরো

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মনিরুজ্জামান সাগর (৪০) নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন বরিশাল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের নিউমার্কেট এলাকায় অবস্থিত একটি গোডাউনে এই অভিযান চালানো হয়। অভিযানে গোডাউনের ভেতর থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪৪ হাজার ২০০ টাকা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উদ্ধারকৃত নকল সিগারেটের পরিমাণ ছিল ৫ হাজার ৭০০ শলাকা। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এসব নকল পণ্য মজুত করে অবৈধভাবে বাজারজাত করার পরিকল্পনা করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য বাজারে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির মুখে পড়ত।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকেই মনিরুজ্জামান সাগরকে আটক করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত নকল সিগারেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তর বরিশালের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের অবৈধ চোরাচালান ও নকল পণ্যের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ জনগণকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার এবং সন্দেহজনক তথ্য দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights