• শুক্র. জুন ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

Byadmin

ডিসে. ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুপুর আড়াইটার কিছু পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক।”

এদিকে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, “আমরা খবর পেয়েছি গুলিবিদ্ধ হয়েছেন। তবে ঘটনাস্থল কোথায়—তা এখনো নিশ্চিত নই, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কারা, কী কারণে এ হামলা চালিয়েছে—তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে।

ভোটের আগে রাজধানীতে প্রার্থীকে গুলি করার এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights