• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নেপথ্যে ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য:প্রাণিসম্পদ অধিদপ্তরে হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশ অমান্য করে ৫৪ জনের নিয়োগ, আরও ৬০০ জনের নিয়োগ চূড়ান্ত!

Byadmin

সেপ্টে. ৩০, ২০২৫

সোহেল রানা :
হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৪ জন কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া আরও প্রায় ৬০০ জনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এসব নিয়োগে প্রায় ১০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে— অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আবু সুফিয়ান এবং উপ-পরিচালক (প্রশাসন) ডা. তারেক এ নিয়োগ বাণিজ্যের মূল হোতা।

উল্লেখ্য, প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে সমাপ্ত এনএটিপি প্রকল্পের ১২৮ জন কর্মচারীকে রাজস্ব খাতের শূন্য পদের বিপরীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল (১৫০৬/২৫) দাখিল করা হয়। আপিল বিভাগের ২ নম্বর কোর্টে বিচারপতি মোহাম্মদ আশরাফুল হকের নেতৃত্বে ফুল বেঞ্চে গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুনানি শেষে ১২৮টি পদ (৫৪টি ক্যাশিয়ার এবং ৭৪টি অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক) আপাতত শূন্য রাখার নির্দেশ দেন।

আদেশের সনদিত অনুলিপি পেতে সময় লাগায় আবেদনকারীদের পক্ষে আপিল বিভাগের অ্যাডভোকেট-অন-রেকর্ড মো. আবু সেলিম একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করে মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাখিল করেন। একই সঙ্গে আদালতের নির্দেশনা অনুযায়ী পদগুলো খালি রাখার আবেদনও করা হয়।

কিন্তু আদালতের নির্দেশনা উপেক্ষা করে অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান ৫৪ জন ক্যাশিয়ার নিয়োগের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করেন। নিয়োগাদেশের স্মারক নম্বর: ৩৩.০১.০০০০.১০১.১১.৮৪৫.(৫) ২৪-১৯৫৪। যা সরাসরি উচ্চ আদালতের আদেশ অমাননার শামিল।

এ ঘটনায় ক্ষুব্ধ আবেদনকারীরা অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের সচিব, পরিচালক (প্রশাসন), উপ-পরিচালক (প্রশাসন), পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করে আদালত অবমাননার মামলা করার লক্ষ্যে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

আবেদনকারীদের অভিযোগ— আদালতের নির্দেশনা অমান্য করে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে মহাপরিচালক ও তার অনুসারীরা প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তারা বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে জানতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights