• শনি. আগ ১, ২০২৬

সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ByShirso aparadh

জুলা ৩০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
দেশের ইতিহাসের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২০’ আগামী সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে চট্টগ্রাম থেকে শুরু হতে যাচ্ছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৯ আগস্ট উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা, ক্ষয়ক্ষতি ও সার্বিক পুনর্বাসন কার্যক্রম বিবেচনা করে টুর্নামেন্ট শুরুর সময় এক মাস পিছিয়ে সেপ্টেম্বরে নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী দিন চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী আয়োজন পিছালেও উপজেলা পর্যায়ের খেলা নির্দিষ্ট সূচি অনুযায়ীই পরিচালিত হবে।

আজ চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান অতিথি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই বিশাল টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৬০ লাখেরও বেশি শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই করে দল গঠন করা হবে। প্রতিযোগিতাটিতে ১৯ হাজার ২১১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ৬ হাজার ৭৮৮টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে।

টুর্নামেন্টটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ে বালক এবং বালিকা—এই চার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক পর্যায়ের খেলা প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা, শিক্ষা অঞ্চল (বিভাগ) অতিক্রম করে জাতীয় পর্যায়ে যাবে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের খেলা শুরু হবে ৬ অক্টোবর। পরিশেষে দেশের ৮টি অঞ্চলের ৩২টি দল নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে এবং ৪টি ক্যাটাগরিতে ৪টি দল জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে। পাশাপাশি সেরা থিম সং, রিল ও মাসকট তৈরিকারীদেরও পুরস্কৃত করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “এই প্রতিযোগিতা কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি তরুণদের অংশ গ্রহণে একটি বৃহৎ ক্রীড়া উদ্যোগ। এর প্রধান উদ্দেশ্য হলো মেধাবী ফুটবলার তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার পরিবেশ বজায় রাখা এবং ক্রীড়াকে পেশা হিসেবে উৎসাহিত করা। এছাড়া মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রেখে তাদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দলীয় মানসিকতা গড়ে তুলতে এটি বড় ভূমিকা রাখবে।”

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, এমপি মোহাম্মদ এরশাদ উল্লাহ, এমপি আবু সুফিয়ান এবং টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ঢাকা ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে শিক্ষামন্ত্রী অতিথিদের নিয়ে একটি রোড শো-তে অংশ নেন এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।
https://shirsoaparadh.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0/shirso-songbad/

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights