• শুক্র. সেপ্টে ১১, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন ১৮ ঘণ্টা বন্ধের ঘোষণা

BySarker

জুলা ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশে ১৮ ঘণ্টার জন্য সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের নেতারা জানান, ৩০ জুলাই সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। দাবি পূরণ না হলে ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কঠোর কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে তারা বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান নেতারা।

তাদের দাবি, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটারে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হলেও গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, যন্ত্রাংশের দাম, ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু কমিশন অপরিবর্তিত থাকায় সিএনজি ফিলিং স্টেশন পরিচালনায় মালিকরা আর্থিক সংকটে পড়েছেন।

সংগঠনটি দ্রুত কমিশন পুনর্নির্ধারণে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেছে।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights