• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

১৫ লাখ ডোজ হামের টিকা দেশে পৌঁছেছে: সংকট কাটবে শিগগিরই

Byadmin

মে ৬, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ নতুন করে ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে পৌঁছেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে টিকার এই চালান দেশে আসে এবং মন্ত্রী নিজে উপস্থিত থেকে তা গ্রহণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের পাশাপাশি হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার চালান এসেছে। এ চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড টিকাও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, সম্প্রতি দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই টিকা আনা হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির টিকা ‘জরুরি ক্যাম্পেইনে’ ব্যবহার করায় যে সংকট তৈরি হয়েছিল, এই নতুন চালান তা দ্রুত কাটিয়ে উঠতে সহায়তা করবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সরকার মাত্র ২৪ দিনের মধ্যে এই টিকা সংগ্রহ করে দেশে এনে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আশ্বাস দেন, আগামী দিনে আর কোনো টিকার সংকট তৈরি হবে না।

এছাড়া আগামী ১০ মে’র মধ্যে হামসহ ১০ ধরনের প্রায় ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights