শিহাব আহম্মেদ, সুজানগর (পাবনা) প্রতিনিধি:
পাবনার কৃতি সন্তান, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট কৃষিবিদ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (৫ মে ২০২৬) -এর চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি সরকারের সচিব পদমর্যাদায় এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
কৃষি উন্নয়ন ও সংগঠনিক নেতৃত্বে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় তার এ নিয়োগ সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের সেচ ও কৃষি ব্যবস্থাপনায় বিএমডিএ’র কার্যক্রমে তার নেতৃত্ব নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
