• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, সেদিনই স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

Byadmin

ফেব্রু. ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। একই দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে তিনি বলেছিলেন, প্রথম অধিবেশন ১২ মার্চ অথবা তার দুই-তিন দিন আগে বসতে পারে।

প্রধানমন্ত্রী -এর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদ আহ্বানের বিষয়ে আলোচনা হয়েছে এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারির কমপক্ষে ১৫ দিন আগে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

তিনি জানান, সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে সারসংক্ষেপ রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন এবং তা নির্ধারণ হয়েছে ১২ মার্চ।

প্রথম অধিবেশনের কার্যসূচি প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশসমূহ প্রথামাফিক উপস্থাপন করা হবে। পাশাপাশি নিয়মিত সংসদীয় কার্যক্রমও চলবে। তবে প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, সে বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

নির্বাচনের ফলাফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (বিএনপি) পেয়েছে ২০৯টি আসন। দলটির শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে।

অপরদিকে ৬৮টি আসনে জয়ী হয়ে বিরোধী দলে বসছে। তাদের জোটের শরিক এনসিপি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসন। দুই জোটের বাইরে একটি আসন পেয়েছে। বাকিরা স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ভোটের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন নির্বাচিতদের গেজেট প্রকাশ করে। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়।

পুলিশের শীর্ষ পদে পরিবর্তন

পুলিশের শীর্ষ পদে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের কিছু পরিবর্তন আসবে। সময় লাগবে।”

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights