• রবি. আগ ১৬, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা: প্রধানমন্ত্রী

ByShirso Aparadh

জুন ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দাবি ও কৃষকদের সেচ সংকট দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচ নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

তিনি জানান, নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনতে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে গত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, চলচ্চিত্র, সংগীত, থিয়েটার, ওটিটি, গেমিং, ফ্যাশন ও সফটওয়্যারসহ সৃজনশীল খাতকে অর্থনীতির মূলধারায় যুক্ত করে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া ক্রীড়াবিদদের জন্য জাতীয় সম্মানী কাঠামো চালু, শিক্ষা কারিকুলামে খেলাধুলাকে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত এবং শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে নতুন ক্রীড়া কর্মসূচি চালুর কথাও জানান তিনি।

প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালুর কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে নতুন নতুন দেশে শ্রমবাজার সম্প্রসারণে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights