• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

হোমনায় ৮দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন-অবস্থান কর্মসূচী

Byadmin

এপ্রিল ১০, ২০২৫

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লার হোমনায় “কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট” এর শিক্ষার্থীরা ৮দফা দাবিতে ক্লাশ ও পরিক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করেছে।
আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) “কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট” এর সামনে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মত এ অবস্থান কর্মসূচী পালন করেন।
এসময় শিক্ষার্থীরা প্লেকার্ড, ফ্যাস্টুন ও ব্যানার হাতে তাদের দাবি তুলে বক্তব্য দেন।
কৃষি ডিপ্লোমা বিভাগের ৭ম পর্বের শিক্ষার্থী মোঃ জাফর ইসলাম বলেন, সারা দেশে ১৮টি এটিআই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৮দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। এতে আমরা হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীরাও আমাদের জায়গা থেকে দাবী আদায়ের লক্ষে দু’দিন ধরে আন্দোলন করছি। আমাদের দাবী মানা না হলে, সামনে আরো কঠোর আন্দোলন কর্মসূচী দেয়া হবে।
কৃষি ডিপ্লোমা বিভাগের ৭ম পর্বের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তুষার বলেন, আমরা আমাদের দাবীগুলো লিখিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জমা দিয়ে আন্দোলন করছি। যতদিন পর্যন্ত আমাদের ৮দফা দাবি মন্ত্রণালয় থেকে লিখিত আকারে বাস্তবায়ন না হবে। ততদিন পর্যন্ত কঠোর থেকে কঠোর আন্দোলন চলবে।
এ বিষয়ে জানতে হোমনা “কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট” এর অধ্যক্ষ
এ বিষয়ে হোমনা “কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট”র অধ্যক্ষ ড. আবু সৈয়দ মোঃ জোবায়দুল আলম, সারাদেশেই এটিআই -র শিক্ষার্থীরা আন্দোলন করছে। আসলে এটি তাদের অধিকার। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বশীল ব্যক্তিগণ বিষয়গুলো বিবেচনা করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর উদ্যোগ নেয়া উচিৎ বলে মনে করছি। এভাবে ক্লাশ ও পরিক্ষা বর্জন করে আন্দোলনে শিক্ষার্থীরা পিছিয়ে পড়তে পারে। তাদের দাবীর বিষয়ে আমাদের কোন ক্ষমতা নেই।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights