• সোম. জুন ১৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বগুড়ায় বালুবাহী ট্রাক চাপায় শিক্ষার্থী নিহত

Byadmin

এপ্রিল ৯, ২০২৫

মোস্তফা আল মাসুদ,বগুড়া:

বগুড়ার গাবতলী উপজেলায় বালিবাহী ট্রাকের ধাক্কায় মো. প্রিন্স (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার পীরগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিন্স গাবতলী উপজেলার মোমিন খাদা গ্রামের মো. রোমানের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রিন্স প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সাইকেলে করে রাস্তায় ছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কর্মকর্তা আনিছুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights