• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী

Byadmin

এপ্রিল ২১, ২০২৬

ফরিদা ইয়াছমিন:

সারা দেশে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীনে দেশব্যাপী ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে সকাল ১০টা থেকে একযোগে পরীক্ষা শুরু হয়।

মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী রয়েছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন ছাত্রী।

অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে ৭৪২টি কেন্দ্রে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন ছাত্র এবং ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন ছাত্রী।

এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীনে ৬৫৩টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৫০৯ জন ছাত্র এবং ৩৩ হাজার ১৫১ জন ছাত্রী।

এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার শিক্ষার্থীদের মন থেকে ‘পরীক্ষাভীতি’ দূর করতে চায়। তিনি অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, অযথা আতঙ্কিত না হয়ে সন্তানদের মানসিকভাবে সাহস জোগাতে হবে।

তিনি আরও জানান, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্ন ও শান্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। করোনাজনিত কারণে এবারের পরীক্ষার্থীরা প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি তাদের জীবনের প্রথম পূর্ণাঙ্গ পাবলিক পরীক্ষা। তাই পরীক্ষার পরিবেশকে শিক্ষার্থীবান্ধব রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights