• শনি. আগ ১, ২০২৬

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে যাচাইয়ের পরামর্শ স্পিকারের

BySaiful

জুন ৭, ২০২৬

জাতীয় সংসদে দেওয়া পূর্ব প্রতিশ্রুতি সময়মতো বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সংসদে কোনো ঘোষণা দেওয়ার আগে সংশ্লিষ্ট সব দিক ভালোভাবে যাচাই–বাছাই করে নেওয়ার পরামর্শ দেন তিনি।

রোববার (৭ জুন) সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে এক সম্পূরক প্রশ্নের আলোচনায় বিষয়টি উঠে আসে।

অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর পূর্বে দেওয়া একটি প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, মন্ত্রী সংসদে জানিয়েছিলেন ১ মে’র মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও এখনো সেখানে গ্যাস সরবরাহ শুরু হয়নি।

তিনি আরও জানতে চান, কবে নাগাদ ওই কারখানায় গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

জবাবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দেশে গ্যাস সংকটের কথা উল্লেখ করেন। তিনি বলেন, সীমিত গ্যাস সরবরাহের কারণে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ফলে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া সম্ভব হয়নি।

মন্ত্রী আরও জানান, দেশে দীর্ঘদিন পর্যাপ্ত খনন কার্যক্রম না হওয়ায় গ্যাস উৎপাদন বাড়ানো যায়নি। তবে নতুনভাবে অনুসন্ধান ও ড্রিলিং কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে গ্যাস সরবরাহ পরিস্থিতি উন্নত হওয়ার আশা করা হচ্ছে।

মন্ত্রীর বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আবারও পূর্ব ঘোষিত সময়সীমার বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও বাস্তবসম্মত হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card

By Saiful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে যাচাইয়ের পরামর্শ স্পিকারের

০৭ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights