• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল: প্রধান উপদেষ্টা

Byadmin

ডিসে. ১৭, ২০২৫
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90?

নিজস্ব প্রতিবেদক :

শ্রমশক্তি রপ্তানিতে সবচেয়ে বড় বাধা হিসেবে দালালচক্রকে দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিদেশগামী কর্মীদের দালালদের হাত থেকে সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, দালালচক্রের কারণে প্রবাসগমন প্রক্রিয়ায় নানা অনিয়ম ও হয়রানি তৈরি হচ্ছে, যা দেশের শ্রমশক্তি রপ্তানিকে বাধাগ্রস্ত করছে। এ অবস্থা থেকে উত্তরণে স্বচ্ছ ও সহজ প্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এজন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights