• বুধ. সেপ্টে ২, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

BySarker

জুলা ১৫, ২০২৬


জয়পুরহাট জেলা প্রতিনিধি:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের প্রধান সড়ক দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের জিরো পয়েন্টে গিয়ে শেষ হলে সেখানে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাদের দাবিগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত পরীক্ষার্থীরা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। প্রয়োজনে পরীক্ষা বয়কটসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীদের দাবি, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া এবং তাদের নিয়ে করা মন্তব্যে তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন। এজন্য তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

হ্যাশট্যাগ:
#জয়পুরহাট #শিক্ষার্থী_আন্দোলন #এইচএসসি২০২৬ #শিক্ষামন্ত্রী #পদত্যাগ_দাবি #বিক্ষোভ #সড়ক_অবরোধ #বাংলাদেশ #BreakingNews #দৈনিক_শীর্ষ_অপরাধ

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights