• শনি. জুন ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রূপগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত

Byadmin

ডিসে. ৫, ২০২৫

মো ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী এক গণমিছিল আয়োজন করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে কাঞ্চন পৌর এলাকায় অনুষ্ঠিত এ মিছিলে রূপগঞ্জের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি কালাদী, কাঞ্চন হয়ে রানীপাড়ায় শেষ হয়।

এর আগে কালাদী বালুর মাঠে পথসভায় সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর শাখার আমির অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আমজাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা বলেন, “প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠা, বেকারত্ব দূরীকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে পরিকল্পিত ব্যবস্থা গড়ে তুলতে চাই।”

এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী খান, আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, রূপগঞ্জ থানা দক্ষিণের আমির মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, উত্তরের আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ, পশ্চিমের আমির মাওলানা ফারুক আহম্মেদ, পৌর সেক্রেটারি নজরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights