• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

Byadmin

এপ্রিল ২৩, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে যুক্তরাজ্যে শিক্ষাবৃত্তির পরিসর বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

বুধবার (২৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে জেমস গোল্ডমেন-এর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষাখাতসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বিশেষভাবে ব্রিটিশ কাউন্সিল-এর মাধ্যমে দেশে ইংরেজি শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়াতে শিক্ষাবৃত্তির ক্ষেত্র বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে এবং এসব উদ্যোগ ইতিবাচক ফল বয়ে আনবে বলে মত দেয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ফরেইন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস-এর টিম লিডার মোহাম্মদ গোলাম কিবরিয়া, স্টেফেন ফর্বস এবং দীপ্তি দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights