• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিতাসে বে-আইনিপন্থায় ফসলি জমিতে ড্রেজিং: প্রশাসনের সাঁড়াশি অভিযান

Byadmin

এপ্রিল ২৩, ২০২৬

আব্দুল আজিজ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের সেম্ভপুর এলাকায় অবৈধ পন্থায় ড্রেজিংয়ের মাধ্যমে ফসলি জমির মাটি কাটার মহোৎসব চলছিলো।
বিষয়টি নিয়ে দৈনিক শীর্ষ অপরাধসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে উপজেলা প্রশাসন আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অভিযান পরিচালনা করেন এবং ড্রেজিং পাইপ জব্দ করে তা নষ্ট করে দেয়া হয়।তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার নির্দেশে ভিটিকান্দি ইউনিয়ন ভূমি অফিস এ অভিযান পরিচালনা করেন।

ভিটিকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোসা. সাজেদা চৌধুরী জানান, এসিল্যান্ড স্যারের নির্দেশে ড্রেজিংয়ের পাইপ ও ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয়েছে এবং জমি ও ড্রেজিংয়ের মালিকের নিকট থেকে মুচলেকা রাখা হয়েছে। ভবিষ্যতে যেনো অবৈধ উপায়ে ফসলি কাটা না হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের (শিকারীপাড়া) মান্নান সরকারের ছেলে মোঃ ডালিম এবং তার মামা তিতাস উপজেলার সেম্ভপুর গ্রামের (শাহজাহান বাড়ী) আলী হোসেনের ছেলে হারুন সরকার অবৈধ উপালে মাটি কাটার সঙ্গে জড়িত ছিলেন। ভূমি অফিসের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা হলেও তারা রাতের আঁধারে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছিল। পরে প্রশাসনের নির্দেশে এ অভিযান চালিয়ে ড্রেজিং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ড্রেজিংয়ের মালিক ডালিম ভবিষ্যতে আর ড্রেজিং চালাবেন না মর্মে লিখিত মুচলেকা দেন।

ভিটিকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোসা. সাজেদা চৌধুরী তার অফিস সহকারী আবুল কালাম আজাদ ও নৈশ প্রহরী হানিফ মিয়াকে সাথে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র নির্দেশে এ অভিযান পরিচালনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights