• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

যশোরে পিস্তল ও ১৫টি ককটেলসহ চিহ্নিত সন্ত্রাসী গোল্ডেন সাব্বির গ্রেফতার

Byadmin

জানু. ১৪, ২০২৬

নয়ন রায়:

যশোরের কোতোয়ালি মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির (২৮) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। বুধবার (১৪ জানুয়ারি) রাত ১:১৫ ঘটিকার সময় যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির যশোর শহরের শংকরপুর এলাকার খোকন মেসিয়ারের ছেলে।
অভিযানকালে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের আভিযানিক দল ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তীতে রান্নাঘরের কার্নিসের ওপর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় আরও ১৫টি ককটেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সাব্বির এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি ও মাদকসহ অন্তত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনে নতুন মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights