• সোম. আগ ১৭, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মোটরসাইকেল বিক্রি করলেই শেষ নয়, মালিকানা বদল বাধ্যতামূলক: বিআরটিএ

ByShirso Aparadh

জুন ২৪, ২০২৬

সাইফুল ইসলামঃ

মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন বিক্রির পর মালিকানা হস্তান্তর না করলে বিক্রেতাকে কর, সারচার্জ ও আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (২৪ জুন) বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক ক্ষেত্রে যানবাহন বিক্রির পর নতুন মালিকরা নাম পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন না করেই যান ব্যবহার করছেন। ফলে অগ্রিম আয়কর, পরিবেশ সারচার্জসহ বিভিন্ন আর্থিক দায় আগের মালিকের নামেই থেকে যাচ্ছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। এ প্রক্রিয়া সহজ করতে অনলাইনে আবেদন ও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে একই দিনে মালিকানা হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, যানবাহন বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights