• বুধ. জুন ২৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আখতারুল আলম ছিলেন সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র: ড. মঈন খান

ByShirso aparadh

জুন ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উদ্যোগে দেশবরেণ্য সাংবাদিক, সাবেক সম্পাদক মরহুম আখতার-উল-আলমের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বলেন, “আখতারুল আলম ছিলেন বরেণ্য সাংবাদিকদের পথিকৃত ও সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র।”

তিনি বলেন, গুণী ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করলে নতুন প্রজন্ম তাঁদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। গুণীদের যথাযথ সম্মান জানানো হলে শুধু ব্যক্তি নয়, পুরো জাতিই সম্মানিত হয়।

স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন । বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ।

অনুষ্ঠানে মরহুম আখতার-উল-আলমের স্মৃতিচারণ করেন তাঁর ভাই ফখর-উজ্জামান জাহাঙ্গীর এবং তাঁর পুত্র । মূল প্রবন্ধ উপস্থাপন করেন ।

এছাড়া বক্তব্য রাখেন , , , বিশিষ্ট সাংবাদিক হাসনাত করিম পিন্টু, শাহ আব্দুল হালিম, ব্যবসায়ী আব্দুল মোমিন মোল্লাসহ জাতীয় সাংবাদিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির মহাসচিব মোহাম্মদ শেখ সাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম মহাসচিব নাহিদ নজরুল।

প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান বর্তমান প্রজন্মের সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা পরিহার করে আখতার-উল-আলমের আদর্শ অনুসরণের আহ্বান জানান। তিনি বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতাই গণমাধ্যমের মর্যাদা রক্ষা করতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights